1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ পুলিশের ১০ এসপিকে বদলি

বাঘাইছড়িতে ২৯৯ আসেন এমপি প্রার্থী দীপেন দেওয়ানের সাথে মতবিনিময়

  • সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ পঠিত

বাঘাইছড়ি ‎ প্রতিনিধি

‎রাঙামাটির বাঘাইছড়িতে ধানের শীষের কান্ডারী ও এমপি প্রার্থী দীপেন দেওয়ানের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুগ্ম জজ এডভোকেট দীপেন দেওয়ান।

‎প্রধান অতিথি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে তাই আপনারা সজাগ থাকবেন। জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে সবাই ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান দীপেন দেওয়ান। বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।


‎এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপি মহিলা নেত্রী ও সাবেক এমপি প্রার্থী মৈত্রী চাকমা,সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ন সম্পাদক আলী বাবর, যুগ্ন সম্পাদক দেব জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

‎বক্তারা আওয়ামীলীগের উদ্দেশ্যে করে বলেন, আপা গেছে আর আসবে না। একটি দল ধর্মের দোহাই দিয়ে মাঠ দখল করতে চায়। তাই সবাকে সচেতন থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেতে হবে। দলবল নির্বিশেষে বিগত দিনের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ২৯৯ নং সংসদীয় আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিবো।

‎বক্তারা আরও বলেন,বিগত দিনের সকল কাদা ছুঁড়াছুড়ি বাদ দিয়ে কি ভাবে এডভোকেট দীপেন দেওয়ানকে এমপি বানানো যায় সে লক্ষে কাজ করার আহবান জানান। আজ থেকে আমরা কোন গ্রুপিং নিয়ে কান দেবনা। আমরা সবাই বিএনপি পরিবার হয়ে ধানের শীর্ষের পক্ষে কাজ করবো। ১৬ বছর পর ভোটে সুযোগ এসেছে তাই এই সুযোগ  মিস করা যাবে না। জামায়াতে ইসলামী পি আর নির্বাচন নিয়ে একেক বার একেক ধরনের কথা বলে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। জামায়াত এখন গ্রাম- মহল্লায় গিয়ে সহজ সরল মানুষগুলোকে জান্নাতের টিকেট বিক্রি করছে।





খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট