1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ৩

  • সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় এক মোবাইল মেকানিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছে, ‘ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে।

 

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তিনজন হলেন- প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

শনিবার র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপর সানি চন্দনাইশ উপজেলার তার মামার বাড়ি
রওশন হাটে আত্মগোপনে চলে গিয়েছিল। সেখান থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তার ভাই ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
র‌্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, হত্যাকাণ্ডের পর ছুরিটি ফেলে দেওয়া হয়েছিল। সেটি রেয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট