1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

শেখ হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু

  • সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩১০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব রাজনৈতিক দলের নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার ১৪ নভেম্বর চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী ১৭ নভেম্বর সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, “বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনী আছে—তাদের কাজই আইনশৃঙ্খলা বজায় রাখা।”

বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, “রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। আমরা একটি নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম—আশা করি বাংলাদেশে সেই নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এ মুহূর্তে আমরা একটি রাজনৈতিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি—নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে। আমাদের মূল ফোকাস এখন সেদিকেই।”

জুলাই অভ্যুত্থান দমনচেষ্টার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট