1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের ২২ নভেম্বর চট্টগ্রাম সফরে আসছেন

  • সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৭৩ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে আসছেন ২২ নভেম্বর শনিবার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, “বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আগমন করবেন। তাঁর সফরকে ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২.৩০ থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনী) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন”- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আমীরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট