1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

আনোয়ারায় জুলাই-৩৬ স্মৃতি উদ্বোধন করেন সমন্বয়ক জুবায়েরুল আলম মানিক

  • সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ পঠিত

মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম)আনোয়ারা

আনোয়ারা উপজেলাস্থ বাকখাইন কেঁয়াগড়ে ২২কোটি টাকা ব্যয়ে ৬-ভেন্ট রেগুলেটর “জুলাই-৩৬ স্মৃতি” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের চট্টগ্রামের সম্মুখ সারির নেতৃত্ব সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।এতে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ চট্টগ্রাম থেকে আহত জুলাই যোদ্ধা ও জুলাই আন্দোলনে সম্পৃক্ত স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুবাইরুল আলম মানিক এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে জুলাই এর দুই হাজার শহীদ ও হাজার হাজার আহতদের উৎসর্গ করে “জুলাই-৩৬ স্মৃতি” নামকরণ করা হয়েছে বলেন।পাশাপাশি জুবাইরুল আলম মানিক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী আনোয়ারা চাতুরী ইউনিয়ন, সদর ইউনিয়ন, পরকৈড়া ইউনিয়ন এবং পটিয়া প্রান্তের সহ প্রায় লক্ষাধিক মানুষের ভোগান্তির এই ভেন্ট রেগুলেটর বাস্তবায়ন জুলাই এর গণঅভ্যুত্থানের এক অনন্য প্রাপ্তি।আমার জন্মস্থানের এলাকায় এমন মহৎ গণমুখী কাজে ভূমিকা রাখতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। স্থানীয় এলাকাবাসীর গণদাবীর প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে উপদেষ্টা মহোদয়কে আমার উপস্থাপনের প্রেক্ষিতে তাৎক্ষণিক এরকম গুরুত্বপূর্ণ বৃহৎ একটি প্রকল্প বরাদ্দের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দের প্রয়াসের জন্যও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। তিনি স্থানীয় এলাকাবাসীর যারা এই গণদাবীর পক্ষে কাজ করেছে সবাইকে মোবারকবাদ জানায়। জুবাইরুল আলম মানিক জনগণের টাকায় করা এই প্রকল্পের টেকসই কাজের তদারকি এবং রক্ষণাবেক্ষণে স্থানীয় সকল জনগণকে সজাগ সোচ্চার সচেতন হওয়ার আহ্বান জানায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট