1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল করিমের ইন্তেকাল

  • সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২৩ পঠিত

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলমান ইতিহাস সমিতির উপদেষ্টা মাওলানা ফজলুল করিম ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোছাইন এক যুক্ত বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, প্রবীণ শিক্ষাবিদ মাওলানা ফজলুল করিম ৪০ বছরের অধিক সময় শিক্ষকতা পেশাকে সৎ ও মহৎভাবে ধরে রেখে হাজার হাজার ছাত্রছাত্রীকে আলোকিত ভুবনের অধিকারী করেছেন। চন্দনাইশের জাফরাবাদের এই কৃতী সন্তান শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য স্মরণীয় ও বরণীয় ব্যক্তি ছিলেন। তিনি মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে মাইজভাণ্ডারী তরিকার প্রচার-প্রসারে ভূমিকা রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট