1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের বর্ণাঢ্য অনুষ্ঠান।

  • সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩৮ পঠিত

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকার সমাবেশ ও শোভাযাত্রা বিকেল তিনটায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৫টায় শিল্পকলা একাডেমী গ্যালারি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ রইছ উদ্দিন প্রধান অতিথি এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম,সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জানে আলম রনি,
বক্তব্য রাখেন সহ-সভাপতি নূরনবী মিঞা,যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রাজু, মোঃ জসিম উদ্দিন চৌধুরী,লায়ন হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, দপ্তর সম্পাদক নুরজামাল চৌধুরী,শিক্ষা সম্পাদক আনিসুল ইসলাম, সম্পাদক মন্ডলীর লায়ন সুমন চক্রবর্তী,মোঃ মুত্তালিব হোসেন, রাব্বি হোসেন জাহিদ,মোঃ আলাউদ্দিন,নুরুল হক চৌধুরী, জসীমউদ্দীন কোম্পানি,সাবরীনা সাবা, আম্বিয়া নুপুর,শামীমা আক্তার,ু মৌ চৌধুরী, নাজমা আক্তার, আমেনা বেগম ডলি,সোমা মুৎসুদ্দি, মোস্তফা কামাল,যদু দাশ,মাহফুজুল ইসলাম ফাহাদ, আবু রায়হান প্রমুখ
প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন বলেন, সর্বস্তরের সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া এককভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে মানবাধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় তাই যার যার অবস্থান থেকে সকল নাগরিককে মানবাধিকার বাস্তবায়নে এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট