1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রাম বন্দরে ফের ৪ টন ঘনচিনি আটক

  • সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২৬ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চীন থেকে আমদানি করা ৪ হাজার ২০০ কেজি (৪.২ টন) ঘন চিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনবিআর জানায়, সরকারের আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ঘন চিনি আমদানি নিষিদ্ধ। ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে সোডিয়াম সাইক্লাইমেটজাত ঘন চিনি দেশে আনার চেষ্টা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং প্রতিষ্ঠানটি এক কনটেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। গত ২১ অক্টোবর কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস।

পরবর্তীতে ৬ নভেম্বর কায়িক পরীক্ষায় কনটেইনারে দুই ধরনের পণ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায়—একটি অংশে ১৭ হাজার ৮০০ কেজি ঘোষিত পণ্য থাকলেও বাকী ৪ হাজার ২০০ কেজি ঘন চিনি হিসেবে শনাক্ত হয়।

এনবিআর আরও জানায়, ঘন চিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। অসাধু ব্যবসায়ীরা মিষ্টান্ন, বেকারি, আইসক্রিম, বেভারেজ, জুস, কডেন্সড মিল্ক ও শিশুখাদ্য প্রস্তুতে ঘন চিনি ব্যবহার করে থাকে—যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ে।

এর আগে ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর পৃথক দুইটি অভিযানে ১০০ টন ঘন চিনি আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট