1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত ৩৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বোয়ালখালীতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশের আশ্রয় প্রস্রয়ে সীতাকুণ্ডের বিভিন্ন কন্টেইনার ডিপুর গাড়িতে হাইওয়ে রোড দখলে, যানজট সরাতে গিয়ে হামলার শিকার।

  • সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৩৪ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রামঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট সরাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। সেই সঙ্গে পুলিশের ব্যবহৃত রেকার ভাংচুর করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী পোর্টলিংক লজেস্টিক ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডিপাতে আসা পণ্যবহণকারী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলোপাথারিভাবে দাঁড় করে রাখার কারণে শনিবার সকাল থেকে সীতাকুণ্ডু ভাটিয়ারী পোর্টলিংক লজেস্টিক ডিপো এলাকায় পাঁচ কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়। ফলে চট্টগ্রামগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির মধ্যে পড়ে চট্টগ্রামগামী পণ্যবাহী ও রোগী বহনকারী গাড়ি। পরে সকাল ১১টায় আউলিয়া হাইওয়ে থানার পুলিশ সড়ক যানজট মুক্ত করতে পুলিশের ব্যবহৃত রেকার ( গাড়ি উদ্ধারের যন্ত্র) নিয়ে আসে। এ সময় পোর্টলিংক লজেস্টিকের লরির কর্মচারীরা রেকারের চালককের উপর হামলা শুরু করে। এক পর্যায়ে তারা রেকারের চালক কনেস্টবল মো. নুরুন্নবীর ডান হাত ভেঙে দেয় এবং পুলিশের ব্যবহৃত রেকারটিও ভাঙচুর করে। পরে পুলিশের অন্যান্য সদস্যরা আহত রেকার চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মহাসড়কে ডিপোর ট্রাক, লরি ও কাভার্ডভ্যানগুলো এলোপাথারিভাবে রাখায় ছলিমপুর থেকে কদমরসুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম মহাসড়ক যানজট মুক্ত করতে গেলে ডিপোতে থাকা লরির হেলপার ও কর্মচারীরা পুলিশের রেকার ভাংচুর করে। আহত করে রেকারের চালক নুরুন্নবীকে। এ ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেওয়ায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পোর্টলিংক লজেস্টিক ডিপোর লরি চালক আবদুর রহিম বলেন, গত দুই দিন ধরে ট্রাকের পণ্য আনলোড হয়নি। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরে যেতে বাধ্য করায় পুলিশের রেকার চালকের সঙ্গে লরির চালক ও ডিপোর কর্মচারীদের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের উপর কোন হামলা হয়নি বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য গত সাত আট দিন ধরে পোর্ট লিং এ পন্য নিয়ে আসা শত শত কাভারভ্যান ও লরির কারনে মহাসড়ককে জামঝট লেগেই থাকত, অগনিত যাত্রীর অবর্ণনিয় দূভোগ নিত্যদিনের যন্ত্রণার কারন হয়ে আছে এমন সময় গুলোতে, স্হানীয় ও পথচারীদের সাথে কথা বলে জানা যায় হাইওয়ে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা না রাখলে এই কন্টেইনার ডিপুগুলো আরো বেপরোয়া হয়ে উঠবে।আগে গাড়ি গুলো এক সারিতে রাখলে ও বর্তমানে পোর্ট লিংকের গাড়ি দুই,তিন সারিতে রেখে অন্যসব গাড়ি গুলো চলাচলে প্রতিন্ধকতার সৃষ্টি করে।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট