1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় দৃশ্যমান স্বাস্থ্যঝুঁকি – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া রাজনীতিতে ট্যাগিং সংস্কৃতি: গণতন্ত্র চর্চার এক নীরব চ্যালেঞ্জ -মহিউদ্দীন কাদের পটিয়ার কচুয়াই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবর ফারুকীর উন্নয়ন পরিকল্পনা পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে চুয়েটের নবনিযুক্ত উপাচার্য সংবর্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কর আইনজীবী মাহবুবুল আলম হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আষাঢ়ী পূর্ণিমা: প্রজ্ঞার আলোয় মুক্তির অভিযাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

চট্টগ্রামে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩২ পঠিত

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর কাজির দেউড়ি মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলার পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করা হয়। এতে গণঅধিকার পরিষদ ও ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন, পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মৃধা মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (স্বপ্নীল), গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ডাঃ এমদাদুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, চট্টগ্রাম জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ আবুল কালাম, পতেঙ্গা থানা পেশাজীবী অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ডাঃ প্রদীপ নাথ, ছাত্র অধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট