1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইপিজেডের বন্দরটিলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬৫ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অসুস্থতা দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আশরাফিয়া মাদ্রাসায় ইপিজেড থানা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র ও দেশনেত্রীর আরোগ্য কামনা করা হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা মানে গণতন্ত্রকে বন্দী করে রাখা।”

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন বলেন,“ভোটাধিকারহীন রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। দেশনেত্রীর সুস্থ হয়ে নেতৃত্বে ফেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জরুরি।”

এছাড়া বক্তব্য রাখেন মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি), মোঃ সুমন (ওয়ার্ড বিএনপি নেতা), মোঃ সোহেল (সাবেক সদস্য সচিব, যুবদল) এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহ্বায়ক,ইপিজেড থানা জাতীয়তাবাদী তাঁতি
দল),মোঃশিহাব,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মোঃ সিদ্দিক যুগ্ম আহ্বায়ক,মোঃ কবির (মহানগর তাঁতি দল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতি দল), মোঃ ইদ্রিস (মহানগর যুগ্ম আহ্বায়ক), মোঃ রহমত উল্লাহ,মোঃ দুলাল, মোঃ শাহিন, জমিদার মোঃ আকবর তালুকদার, মোঃ রাসেল জমিদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন মোঃ মাওলানা মোঃ আলামিন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট