1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের

বিজয় দিবস উপলক্ষে চাকতাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের চাকতাই এলাকায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা। শনিবার ভেড়া মার্কেট খালপাড় এলাকায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা আত্মত্যাগ ও মানবিকতার চেতনা স্মরণ করিয়ে দেয়। এই দিনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বিজয়ের বহিঃপ্রকাশ। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো মানবিক কাজে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

তিনি আরও বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেলাল উদ্দিন, মো. নাছির উদ্দিন, সাইফুল ইসলাম সেলিম, কবির উদ্দিন, মোস্তাক সওদাগর, আবুল কালাম আজাদ, আবদুল গনি পেয়ার, এন মোহাম্মদ রিমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে এলাকার সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট