1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ

চট্টগ্রামে বিপিএল টি২০-২০২৬ উপলক্ষ্যে সিএমপি’র নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০–২০২৬ এর ১২তম আসরকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে বেলা ৩টা ০০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির।

সভায় বিপিএল টি২০–২০২৬ এর ম্যাচসমূহ চলাকালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দর্শক ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি চিকিৎসা সেবা, অগ্নি নির্বাপন, বিদ্যুৎ সরবরাহসহ সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, বিপিএলের মতো আন্তর্জাতিক মানের আয়োজন সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল সংশ্লিষ্ট সংস্থাকে সমন্বিতভাবে, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী
উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত);
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), র‍্যাব-৭, জেলা প্রশাসন, পিডিবি এবং ভেন্যু ম্যানেজমেন্টের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দর্শকদের নিরাপত্তার স্বার্থে মোবাইল ফোন ও মানিব্যাগ ব্যতীত অন্য কোনো বস্তু যেমন ভ্যানিটি ব্যাগ, যেকোনো ধরনের ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্সসহ সন্দেহজনক কোনো সামগ্রী মাঠে বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

সিএমপি’র পক্ষ থেকে সকল দর্শক ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে করে বিপিএল টি২০–২০২৬ এর ১২তম আসর চট্টগ্রামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট