1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি

  • সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩০৭ পঠিত

 

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম আদালতে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ আদেশ দেন।
শুনানিকালে মামলার ২২ জন আসামিকে আদালতে হাজির করা হলেও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে হাজির করা হয়নি। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে আনা হয়নি বলে আইনজীবীরা আদালতকে জানান।
এসময় আসামিপক্ষ অভিযোগ করে বলেন, বিচার কার্যক্রম পরিচালনার জন্য তারা আইনজীবী নিয়োগে বাধার মুখে পড়ছেন। তাদের পক্ষে কেউ মামলা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এ প্রেক্ষিতে বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের আশ্বাস দেন।
শুনানি শেষে আগামী ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা এবং একই দিনে মামলার চার্জ গঠনের আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হলে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩৯ জনকে আসামি করে ইতোমধ্যে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট