1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের

আনোয়ারায়  চুরিকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ ভাসমান চোর গ্রেপ্তার

  • সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৫১ পঠিত

মো:-আলবিন,আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সংঘটিত একটি চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ দুর্ধর্ষ ভাসমান চোর মোঃ তৌফিক ওরফে তৌফিকুল ইসলাম হৃদয় (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তৌফিকুল ইসলাম হৃদয় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া গ্রামের নুরুল আমিনের পুত্র।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আনোয়ারা থানাধীন মোহাম্মদপুর এলাকার পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, নগদ ৭ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নয়া মিয়া কন্ট্রাকটরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক আলী হোসেন ও তার মেয়ে সোনিয়া আক্তারসহ পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ঘরের প্রধান দরজা খোলা এবং ভেতরে অস্বাভাবিক অবস্থা দেখতে পান তারা। পরে একটি স্টিলের

আলমারিতে রাখা আনুমানিক ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন চুরি হয়েছে বলে নিশ্চিত হন।

এ ঘটনায় অভিযোগের পর আনোয়ারা থানা পুলিশ একটি চৌকস টিম গঠন করে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট