1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

বান্দরবানের কৃষি উন্নয়নে এখনই সমন্বিত উদ্যোগ দরকার -সৈয়দ মিয়া হাসান

  • সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪১ পঠিত

বান্দরবান পার্বত্য জেলা প্রাকৃতিক সম্পদ ও কৃষি সম্ভাবনায় সমৃদ্ধ হলেও পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা ও শিল্পায়নের অভাবে এখানকার কৃষক ও শ্রমজীবী মানুষ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না। এই বাস্তবতায় সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে একটি আধুনিক কৃষি মার্কেট ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন সময়ের দাবি।
বান্দরবানে ফলমূল, জুম চাষ, কাঁচা মরিচ, আদা, হলুদসহ নানা কৃষিপণ্যের পাশাপাশি পোল্ট্রি, হাঁস-মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, গয়ালসহ প্রাণিসম্পদের অপার সম্ভাবনা রয়েছে। এসব পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি সহজ হবে এবং কর্মসংস্থান বাড়বে।
ইতিবাচক দিক হলো—এলাকার উন্নয়নে বর্তমানে ১৮টি ব্যাংক, প্রায় ৬০টি এনজিও এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করছে। এই আর্থিক অবকাঠামোকে একটি সমন্বিত কৃষি শিল্প পরিকল্পনার সঙ্গে যুক্ত করা গেলে বান্দরবানে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব।
কৃষি শিল্পায়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, জাতীয় উৎপাদন বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা জোরদার হবে। এখন প্রয়োজন নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবমুখী উদ্যোগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট