1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন

  • সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৪৮ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: নগরীতে বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন এর উদ্যোগে অসহায় এবং কর্মহীন রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

শিক্ষাবিদ অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন।

ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী। বিশেষ আলোচক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, খতীব আল্লামা শরিয়ত উল্লাহ জিহাদী ও পিএইচডি গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ।

প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী বলেন, দীর্ঘদিন ধরে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি তাঁর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। আল্লামা মুহিউদ্দিন মাহবুব বলেন, মানবসেবায় অনন্য অবদান রাখছেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। সেই সাথে তিনি দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদ উপহার, ইফতার ও সেহেরীসহ আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ শরিয়ত উল্লাহ জিহাদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট