1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

  • সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫৪ পঠিত

 

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলায় শাহ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী গরীব মেহনতি মানুষের সৌজন্যে বিতরণ করা হয়।
৯ মার্চ দৈনিক জনদর্পণের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. হামিদুর রহমান কাদেরীর সঞ্চালনায় ও দরবারের প্রতিষ্ঠাতা পীরে তরিকত আলহাজ শাহ মাওলানা কাজী মফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন , চট্টগ্রামস্থ কদম মুবারক এতিমখানার সাবেক সুপার ও উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ আবুল কাশেম। উদ্বোধক ছিলেন, দরবারের পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মাও. মুহাম্মদ মোজাহেরুল কাদের ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ (দৈনিক সমকাল ও আজাদী) প্রেস ক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন (বাংলাদেশ সমাচার) প্রেস ক্লাবের সদস্য হাজী শহীদুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর) মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক বিজনেস বাংলাদেশ) আজিমুশ-শানুল হক দস্তগীর (দৈনিক আজকের পত্রিকা) মুহাম্মদ তারেক (বাংলা টি.ভি) মুহাম্মদ আছহাব উদ্দিন হিরু (দৈনিক সাংগু ও আমার সংবাদ) নয়ন দাশ (দৈনিক আলোচিত বাংলাদেশ) আমিনুর রহমান (দৈনিক অধিকরন) মুহাম্মদ নিজাম উদ্দিন, দরবারের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইদ্রিছ, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ রাসেল, সাদমান, মিশকাত ও হাফেজ যায়েদ প্রমুখ।
প্রধান মেহমান বক্তব্যে বলেন, হাদিস শরীফে এসেছে, ইফতার কারী রোজাদারকে রোজাদারের সমপরিমান সওয়াব প্রদান করা হবে, তাতে ইফতার কারী থেকে সওয়াব নিয়ে নেয়া হবে না। ইসলাম শান্তি ও সহিঞ্চুনার ধর্ম, সকল ধর্মের প্রতি সম্মান ও অবাধে যার যার ধর্মীয় কাজ সম্পাদন কে স্বীকৃতি প্রদান করে। যেমন ইসলামের ২য় খলিফার হযরত ওমর ফারুকের (রাজি.) শাসনামলে জনৈক মুসলিম ব্যাক্তি অমুসলিমদের এক মূর্তির নাক নষ্ট করে দেয়াতে রাষ্ট্রপ্রধান হযরত ওমর ফারুক (রাজি.) ঘটনা তদন্ত করে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে সেই ,মুর্তি সংস্কার করে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট