1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

চকরিয়া সমিতির ইফতার মাহফিলে আবু সুফিয়ান এমপি চকরিয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ‘চকরিয়া নামটি শুনলেই আমার মনের মাঝে অন্যরকম একটা আবেগের স্রোত বয়ে যায়। চকরিয়াবাসীর কল্যাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামের আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় চকরিয়ার মানুষজন সব সময় সম্প্রীতির হাত বাড়িয়েছেন, পাশে থেকেছেন। সকলের অকুণ্ঠ সমর্থন ভালোবাসায় আজ আমার এতটুকু আসা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সরকার গঠিত হয়েছে, এখন দেশ গড়ার সময় এসেছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি—এই পথচলায় এবং আমাদের প্রিয় শহর চট্টগ্রামের উন্নয়ন-অগ্রগতির জন্য সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দরকার। আশা করছি, অতীতের মতো আপনারা সকলেই ভবিষ্যতেও আমার পাশে থাকবেন।’
তিনি গত শুক্রবার চকরিয়া সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এবং তাকে দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন। মোহাম্মদ আবু সুফিয়ান এমপি চকরিয়া সমিতি চট্টগ্রামের একজন উপদেষ্টা। তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, চকরিয়ার এই ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতে চকরিয়া সমিতির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো, ইনশাআল্লাহ।’
সমিতির সভাপতি লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হামিদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় সমিতির সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মো. ওসমান সরওয়ারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, প্রকৌশলী নুর হোসেন, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক রোটারিয়ান অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন মানিক ও সদস্য সচিব অ্যাডভোকেট ওসমান গণি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সমিতির সহসভাপতি এম হামিদ হোছাইন, এম জাহাঙ্গীর কবির চৌধুরী ও নিজাম উদ্দীন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শফিউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এহেছান চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিমসহ চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক এবং অধ্যাপক নইম কাদের।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং চকরিয়ার উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সবাই একসঙ্গে মেজবানি ইফতারে অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট