1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট সহ মোট ১০৯ টি ফ্লাইট বাতিল

  • সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫৫ পঠিত

 

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি —

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট শুক্রবার বাতিল হয়েছে। এদিন মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের মোট চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ডগুলো এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। একই সাথে কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।
এই পরিস্থিতিতে শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি আগমন (এরাইভাল) এবং দুটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি এরাইভাল ফ্লাইট এবং আটটি ডিপার্চার ফ্লাইট শুক্রবার চট্টগ্রাম থেকে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কিছু রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো আংশিকভাবে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অন্যদিকে সৌদি আরবের জেদ্দা, মদিনা এবং ওমানের মাস্কাট রুটের ফ্লাইট বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে শুক্রবারের চারটি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১০৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট