1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইসলামে বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ -মহিউদ্দীন কাদের ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূজপুরে আনন্দ মিছিল ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে ১২০০ কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ বোয়ালখালীতে মৎস্যচাষিদের মাঝে চাষ উপকরণ বিতরণ

সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের

  • সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২০২ পঠিত

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামের সাংবাদিক সমাজে সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া বিভিন্ন জটিলতা ও সমস্যার সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেছেন, সাংবাদিকদের সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনা করা হবে এবং আইনগত কাঠামোর মধ্যেই গ্রহণযোগ্য সমাধানের পথ খোঁজা হবে।

তিনি বলেন, চট্টগ্রামের আন্দোলন-সংগ্রাম, সামাজিক পরিবর্তন কিংবা জনজীবনের গুরুত্বপূর্ণ নানা মুহূর্তে সাংবাদিকরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই সাংবাদিক সমাজের সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, পবিত্র রমজান কেবল ধর্মীয় অনুশীলনের সময় নয়; এটি মানুষের ভেতরে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি বলেন, রমজান মানুষকে অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায় এবং পারস্পরিক সম্মান ও সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। সমাজে সৌহার্দ্য ও সহাবস্থানের সংস্কৃতি জোরদার করতেও রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের একটি দৃশ্যমান প্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ও যোগাযোগ ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক অগ্রগতির প্রশ্নে সাংবাদিক সমাজ কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সভায় এনসিপি নেতা জুবায়ের বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ সামনে আরও দায়িত্বশীল ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতা যদি পেশাগত স্বাধীনতা ও দায়বদ্ধতার ভারসাম্য রক্ষা করতে পারে, তবে গণতন্ত্রের কথিত ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে এর অবস্থান আরও শক্তিশালী ও অর্থবহ হয়ে উঠবে।

রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, আবুল হাশেম বক্কর, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার এবং গণসংহতি আন্দোলনের হাসান মারুফ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল এবং সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ।

এছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, সম্পাদক ব্রীত রায় চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, নাজিম উদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, তপন চক্রবর্তী, নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ম. শামসুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শফিকুল আলম, পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক শাহিদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুল আলম মঞ্জু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি স. ম. ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সজীব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, পূর্বকোণের চিফ রিপোর্টার সাইফুল আলম এবং প্রথম আলোর হেড অব নিউজ আশরাফ রুবেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নিয়াজ উদ্দিন, এজেড এম হায়দার, ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, কামরুল হাসান বাদল, একেএম কামরুল ইসলাম ও হাসান নাসির। বিভিন্ন গণমাধ্যমের ব্যুরো প্রধানদের মধ্যেও উপস্থিত ছিলেন বিটিভি নিউজের মিন্টু চৌধুরী, গাজী টিভির অনিন্দ্য টিটু, ইন্ডিপেনডেন্ট টিভির আলমগীর সবুজ, আমাদের সময়ের হামিদ উল্লাহ, খবরের কাগজের ইফতেখারুল ইসলাম, সমকালের সরওয়ার সুমন, ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিপুল নজরুল, এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, দেশ রূপান্তরের তুষার নজরুল, মাছরাঙা টিভির নাজমুল আলম সাদেকী এবং ডিবিসি নিউজের মাসুদুল হকসহ আরও অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট