1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

‘‘ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা

  • সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪৪ পঠিত

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় “ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ১ এপ্রিল বুধবার বিকেল ৪টায় মুরাদপুরস্থ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ওমর ফারুক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, আইটি সম্পাদক আর্কিটেক্ট আসিবুর রহমান, সিআইডি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাহমুদ প্রমুখ। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে রেলওয়ে স্টেশন ও ফুটপাতে অবস্থানরত ডান্ডি (আঠা) আসক্ত পথশিশুদের বর্তমান অবস্থা এবং তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কৌশল ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পথশিশুদের সুরক্ষায় কেবল সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি ও মানবাধিকার সংগঠন এবং সমাজের সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট