1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

র‌্যাব-৭-এর সাঁড়াশি অভিযানে আলিফ হত্যা মামলার আসামি দেব গ্রেফতার

  • সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ পঠিত

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীতে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে তাকে আটক করা হয়।

২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে সহিংসতায় জড়িয়ে পড়ে। গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিংয়ের নিচতলায় ভাঙচুর চালানো হয়। পরিস্থিতির এক পর্যায়ে আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

ঘটনার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। ঘটনাটি জাতীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪৬(১১)২৪, জি আর নং ৫০৯/২০২৪,ধারাসমূহ-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। সর্বশেষ তথ্যের ভিত্তিতে ০২ এপ্রিল ২০২৬ইং, আনুমানিক ১৪৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে দেবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই গ্রেফতার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দেবে এবং বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট