1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫৮ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দীন

আজ ৪ এপ্রিল ২০২৬,শনিবার আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB)-এর উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিখন ঘাটতি নিরূপণ এবং কার্যকর শিক্ষণ কৌশল বিকাশের লক্ষ্যে “শিখন ঘাটতি অনুধাবন : কার্যকর শিখন উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, হালিশহর মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল এবং চন্দনাইশ পাঠানদণ্ডি তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আয়োজনে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হল রুমে
সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে সকাল ৮:৩০টায় নিবন্ধনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয় এবং সকাল ৯:০০টায় উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন ক্বারী নূরুল ইসলাম, নাতে মোস্তফা পরিবেশন করেন মাওলানা আব্দুল করিম এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম রিজভী।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন AEMB-এর সচিব প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন । সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হালিশহর মাদ্রাসার  অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী ও জামেয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন। কর্মশালার রূপরেখা উপস্থাপন করেন যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান। গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ, এফসিএমএ এবং চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রাক-কর্মশালা মূল্যায়ন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বর্তমান দক্ষতা ও জ্ঞানের অবস্থা যাচাই করা হয়।

প্লেনারি সেশনসমূহে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈমউদ্দিন “কর্মচারীদের শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ে আলোচনা করেন। চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন “কার্যকর শিক্ষণ কাঠামো” এবং প্রফেসর মুহাম্মদ গোফরান “পরীক্ষা ও খাতা মূল্যায়ন” বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দলভিত্তিক ওয়ার্কশপ কার্যক্রম। অংশগ্রহণকারী শিক্ষকগণ প্রশাসন, ভর্তি, একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন, গবেষণা, প্রশিক্ষণ সুবিধা, শৃঙ্খলা, কর্মী সন্তুষ্টি, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভিশন ও মিশনসহ বিভিন্ন বিষয়ে সমস্যাসমূহ চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করেন। প্রতিটি দল তাদের উপস্থাপনা প্রদান করে, যা বিশেষজ্ঞ কমিটি মূল্যায়ন করেন।

নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর বিকালের সেশনে “মাদ্রাসা শিক্ষা—চ্যালেঞ্জ ও সমাধান” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন। এরপর পোস্ট-ওয়ার্কশপ মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞান যাচাই করা হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালার ফলাফল উপস্থাপন করেন AEMB-এর সচিব এবং বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। টিম লিডারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। AEMB এর ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ এফ সি এম এ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সকাল ৮:৩০টা থেকে বিকাল ৪:১১ মিনিট পর্যন্ত চলমান এ কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

পরিশেষে আনজুমান ট্রাস্টের ফাইনান্স সেক্রটারি কমর উদ্দিন সবুরের শুভেচ্ছা বক্তব্য ও AEMB এর সদস্য অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর দোয়া মুনাজাতের মাধ্যমে কর্মশালা সমাপ্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট