1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

চট্টগ্রামে শ্রমিক কল্যাণের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে : এস এম লুৎফর রহমান

  • সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২৯ পঠিত

মোহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

খুলশীর সেগুনবাগান ইসলামী পাঠাগারে হামলা, ভাঙচুর ও শ্রমিক নেতাকর্মীদের ওপর নৃশংস আক্রমণের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। এতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় অবস্থিত ইসলামী পাঠাগারে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টরের একটি নিয়মিত সাংগঠনিক বৈঠক চলাকালে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের নামধারীরা অতর্কিত হামলা চালায়। তারা পাঠাগারে ভাঙচুর চালিয়ে উপস্থিত শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাট করে।

তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি জাতীয় শ্রমিক সংগঠন, যার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করা এই সংগঠনের নিরীহ নেতাকর্মীদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় এবং চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশকে কলঙ্কিত করেছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হামলায় মহানগর কোষাধ্যক্ষ মোঃ নুরুন্নবীসহ অন্তত আটজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা নুরুন্নবীর কাছে থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা এবং অন্যান্য নেতাকর্মীদের কাছ থেকে নগদ অর্থ, মানিব্যাগ ও মোবাইল ফোন লুট করে। সর্বশেষ হিসেবে প্রায় ২ লাখ টাকা লুট হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস এম লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে হবে। তারা যে দলেরই হোক, পরিচয় প্রকাশ করে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি লুট হওয়া অর্থ ও মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, সুস্থ রাজনৈতিক চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সব দল শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করবে—এটাই জনগণের প্রত্যাশা। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রোধে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রশাসনকে স্বপ্রণোদিত হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট