1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি কখনো নেগেটিভদেখিনা সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী

  • সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৪ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, প্রতিনিধি
পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেগেটিভলি দেখি না বরং এতে নিজেদের সংশোধন করার বার্তা খুঁজে পায়- সিএমপি কমিশনার, পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেগেটিভলি দেখেন না উল্লেখ করে সিএমপি কমিশনার জানান, অনেকে মনে করেন আমাদের সম্পর্কে কোনো নিউজ হওয়া মানেই সেটি নেতিবাচক।
কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখি না।
প্রতিটি সংবাদের ভেতরেই আমার জন্য কোনো না কোনো বার্তা থাকে।
সেখানে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে, শেখারও সুযোগ থাকে। সংবাদের নির্যাসটুকু নিয়ে আমরা আমাদের কাজ আরও উন্নত করার চেষ্টা করি। সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য দেখেও বিচলিত হন না তিনি। ফেসবুকে কোনো অভিযোগ বা মন্তব্য দেখলে সেটির স্ক্রিনশট নিয়ে কর্মকর্তাদের দিয়ে যাচাই করতে বলি। জনগণের সরাসরি প্রতিক্রিয়া পাওয়ার এটি একটি বড় মাধ্যম।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেছেন শওকত আলী।
আপনারা সাধারণ মানুষের জন্য এবং প্রশাসনের সহায়তায় মাঠপর্যায়ে কাজ করেন। অনেক তথ্য আমাদের অজানা থেকে যায়। সাংবাদিকরাই খুঁজে বের করেন। আমি যদি সেই তথ্যগুলো ইতিবাচকভাবে গ্রহণ করি তাহলে সেটি সমাজের জন্যই মঙ্গলজনক হবে। গণমাধ্যমকে প্রশাসনের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে -শওকত আলী বলেছিলেন পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব।
চট্টগ্রামে কর্মরত কয়েকজন সাংবাদিকদের সাথে উনার অফিসে আজ সোমবার শুভেচ্ছো বিনিময় কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী এসব বক্তব্য রাখেন।
পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেগেটিভলি দেখি না বরং এতে নিজেদের সংশোধন করার বার্তা খুঁজে পায়- সিএমপি কমিশনার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট