1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়!

  • সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৫০ পঠিত

হেলাল বিন ইলিয়াছ

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। অতিরিক্ত বৃষ্টি হলেই নন্দনকানন, গোলাম রসোল মার্কেটের সামন, রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন সড়ক ও গলিতে হাঁটুসমান বা আরও অধিক পরিমাণে পানি জমে যায়।
ব্যবসায়ীরা জানান, হঠাৎ পানি জমে যাওয়ায় অনেক দোকানে পানি ঢুকে পড়ে। এতে কাপড়, ইলেকট্রনিক, ইলেকট্রিক পণ্যসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতিও কমে যায়, ফলে বেচাকেনা ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও অপরিষ্কার নালা-নর্দমার কারণেই এই সমস্যা বারবার দেখা দিচ্ছে। অল্প বৃষ্টিতেই পানি নামতে দেরি হওয়ায় বাজারে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়।
এক পথচারী বলেন, “প্রতি বছরই একই সমস্যার মুখে পড়তে হয়। চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে।
এক ব্যাবসায়ীর অভিযোগ – নন্দনকাননে যে বড় নালা তা নিয়মিত পরিষ্কার করা হয়না, এছাড়া জনসচেতনতা খুব বেশি জরুরি। যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত রাখা। মার্কেট সমিতি ও ব্যবসায়ী সমিতি সে বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সহযোগিতায় পরিষ্কার অভিযান কর্মসূচী বাস্তবায়ন করা। একথায় জনসচেতনতা ও সরকারি উদ্যোগেই সুন্দর পানি নিষ্কাশনের স্হায়ী প্রদক্ষেপ গ্রহণ করা।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট