1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার

  • সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৬৫ পঠিত

 

চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম বিপিএম যৌতুক, মাদক ও ধর্ষণ প্রতিরোধে সকল পেশাজীবী মহল ও সর্বস্তরের জনসাধারণকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সার্বিক পরিচালনায় যৌতুক, মাদক ও ধর্ষণ বিরোধী সপ্তাহব্যাপী প্রচারণা ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি মাসুদ এ আহবান জানান। সংগঠনের কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিত্বে ১৬মে রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সহকারী পুলিশ সুপার (এএসপি-পিবিআই) আবু জাফর মোঃ ওমর ফারুক, স্বাগত বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম ও সহ- সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফুলকলি গ্রুপের জিএম এম এ সবুর, মানবাধিকার ফাউন্ডেশন এর উপদেষ্টা আক্তার হোসেন শাহিন, শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আলী মুরাদ, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ মনজুর আলম, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, মোঃ সেলিম উদ্দিন, নুরুন্নবী রাজু, লায়ন মীর হোসেন মাসুম, হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, নাহিদ মুরাদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন টিটু সহ নূর জামাল চৌধুরী, জিনাত আলম, নাহিদা নাজু, মোঃ কামরুল ইসলাম, লায়ন পন্ডিত সুমন চক্রবর্তী, লায়ন মোঃ আব্দুল আলী, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মোঃ দেলোয়ার হোসেন অভি, মোঃ আশিকুল ইসলাম, স্বাধীন বর্মন, লাকি আক্তার, মরিয়ম আক্তার পিংকি, শামীমা আক্তার, শ্রাবন্তী শুক্লা, আম্বিয়া নুপুর, নাজমা আক্তার।
ক্যাম্পেইনে যৌতুক, মাদক ও ধর্ষণ প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং প্রতিরোধকল্পে সবাইকে উদ্বুদ্ধ করনে পুলিশ সুপারসহ অতিথিবৃন্দকে সংস্থার সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের লিফলেট প্রদানের মাধ্যমে ১০ হাজার লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট