1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে।

ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

  • সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯১ পঠিত

আলমগীর আলম ,পটিয়া।

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হাতিয়াঘোনা এলাকার বাসিন্দা মো. আকতার হোসেন (৩৫) নিহত হয়েছেন।
তিনি ওই এলাকার মোহাম্মদ আবদুল মালেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আকতার হোসেন দীর্ঘদিন ধরে ওমানের ইজকি এলাকার আল হামেদা নামক স্থানে বসবাস করে ইলেকট্রনিক্স পেশায় কর্মরত ছিলেন।
গত ৬ জুন বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তার ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার খবর দেশে তার গ্রামের বাড়ি পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের হাতিয়াঘোনায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহত আকতার হোসেনের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
আকতার হোসেনের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট