1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

৩৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮৩ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: মুহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম, ১২ জুন ২০২৬: বন্দর থানার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ৩৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কলসী দিঘীর পাড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সেক্রেটারি জহির উদ্দিন-এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম-এর সভাপতি আলহাজ্ব সাংবাদিক মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক আলহাজ্ব শফিউল আলম।

বক্তারা বলেন, সিইপিজেড সংলগ্ন ৩৮ নম্বর ওয়ার্ডটি একটি শ্রমিক অধ্যুষিত ও জনবহুল এলাকা। এখানে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিকসহ কয়েক লাখ মানুষ বসবাস করেন। অথচ বর্তমানে ওয়ার্ডটির বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

তারা অভিযোগ করেন, কলসী দিঘীর পাড় (রেললাইন এলাকা), ধুমপাড়া, ওমরশাহ পাড়া, নোয়াপাড়া ও মাইজপাড়াসহ বেশ কয়েকটি এলাকা মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। কিছু অসাধু ব্যক্তি ও যুবক-যুবতী মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ায় যুবসমাজ বিপথগামী হচ্ছে। এর ফলে কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এমনকি মাদক ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বে সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে এবং সাধারণ মানুষ মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়বে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের এই ধ্বংসাত্মক পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি মাদক, জুয়া ও সকল ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, ইমরুল কায়েস শাহীন, মোহাম্মদ শওকত, মো. আরমান, মো. সেলিম, মো. মহিউদ্দিন, মো. হুমায়ন, মো. রাসেল এবং হাফেজ এস. এম. আতাউল্লাহ প্রমুখ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট