1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৬ পঠিত

 

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ‍্যবাহী ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ‍্য অনুষ্ঠানামালার মধ‍্যে দিয়ে সু-সম্পন্ন হয়েছে। ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হাজী আছহাব উদ্দীনের সভাপতিত্বে প্রথম পর্বে কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নব নির্বাচিত সভাপতি মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.নাছের এর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বর্ণাঢ্য অভিষেক নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কারাগারের বেসরকারী কারা পরিদর্শক জাফর আহমেদ, চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল এন্ড মেডিকেল কলেজের ট্রেজারার ও চট্টগ্রাম মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো: সানাউল্লাহ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন , সহকারী নির্বাচন কমিশনার-১ মসিউদ্দৌলা জাহাঙ্গীর, মোঃ আজিজুর রহমান প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সদস‍্য আশরাফুল ইসলাম, মহানগর মৎসজীবী দলের সদস‍্য সচিব এডভোকেট মোঃ আজিজ, মহল্লা কমিটি’র উপদেষ্টা আবদুর শুক্কুর, হাজী আবদুল আজিম, উম্মর আলী মাতবর মহল্লা কমিটিল সভাপতি মোঃ বক্কর সওদাগর, বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির সদস‍্য সচিব মোঃ সাইদুর রহমান সাঈদ, বাড়াই পাড়া মহল্লা কমিটির সেক্রেটারী গোলজার হোসেন, বাদশা চেয়ারম‍্যান ঘাটা মহল্লা কমিটির সেক্রেটারী আলতাফ হোসেন। অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন সরফরাজ নেওয়াজ, ছালে আহমদ, হাজী সুলতান আহমেদ, বশির আহমেদ কালু, মোঃ সেলিম, আবদুর রাজ্জাক, বেলাল উদ্দিন, নুর আহমেদ, মোঃ আবদুর রহমান, সিরাজুল ইসলাম, মুসলিম আলী,ওবাইদুল হক, মনজুর আলম, তৌহিদ হাসান রোহান, মোঃ সালাউদ্দিন, মোঃ আবছার, মোঃ মহিউদ্দিন, মোঃ বাদশা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে মহল্লা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হলে সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে। মহল্লা কমিটি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, শৃঙ্খলা রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার পথে পরিচালিত করা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মহল্লা কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহল্লা কমিটির কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

শপথ গ্রহণকারী ২৫ সদস‍্য বিশিষ্ট কার্যকরী পরিষদ হলো- সভাপতি মিজানুর রহমান সুমন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, আকতার হোসেন, মৌলভী মোঃ ইলিয়াছ, মোঃ ইসকান্দার, মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এম.এ নাছের, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাহিদ, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন লাভলু, দপ্তয সম্পাদক শাহাদাৎ হোসেন রাজু, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সৈয়দ রানা, সমাজ কল‍্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-সমাজ কল‍্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লোকমান , তথ‍্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনজুর আলম, কার্যকরী সদস‍্য মোঃ সাইফুদ্দিন, মোঃ ইলিয়াছ, নেজাম উদ্দিন আসিফ, মোঃ সোহেল , সাইদুল হক রাশেদ, মোরশেদুল আলম। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট