1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৩ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতিবেদক:

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ খুলশী টাউন সেন্টার হলে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনায় ছি‌লেন ভারপ্রাপ্ত মহা সচিব ফারহানা আফরোজ। সঞ্চালনায় ছি‌লেন মো. আফজআল খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: ঢাকা এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যাবস্থাপক আকরাম হোসেন, সংগঠনের সহ সভাপতি এম এ সবুর এবং রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো: জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, এডভোকেট মো: জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদ সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।

সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিউর রহমান এবং উনার শ্রদ্ধেয় পিতা সড়ক দুর্ঘটনায় আহত হলে সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত দোয়া ও পরিচালনা করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সংগঠনে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট এবং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মেলবন্ধন গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় এতিম দূস্থদের মানবিক সাহায্যে এই সংগঠন বেশি করে করার আহ্বান জানায়। এই সংঠনের প্রতি আমার সহযোগিতা থাকবে সব সময়।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট চট্টগ্রামের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করাই আমাদের কাজ, সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে । এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আমাদের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম ও ফারহানা আফরোজ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই আজকের সকল উপস্থিত মেহমানদের, আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন।

আমরা আশাকরি উক্ত সংগঠন আগামী দিনেও সবার সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যেমে এগিয়ে যাবে বহুদূর।
আলোচনা শেষে উপস্থিতি সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যেমে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট