
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও মানবিক সংগঠন আন্তর্জাতিক বিশ্বতান-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাবা দিবস ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৪শে জুন বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে এই জমকালো উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিভূ সেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপিকা নাহিদা নাজুর প্রাণবন্ত সঞ্চালনায় এবং বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক, মানবিক ও ব্যবসায়িক সংগঠক লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রূপম কিশোর বড়ুয়া (প্রাক্তন গভর্নর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ)।
অনুষ্ঠানটির মূল বিষয়বস্তুর ওপর প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাই টিভির ব্যুরো চিফ এবং সাপ্তাহিক চট্টবাণী-র সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ নুরুল কবির।
উৎসবে সমাজ ও পরিবারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুফিয়া নূর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান মোঃ আবদুল নুর কে
আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ও সফল বাবা হিসেবে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন কাজী জহিরুল ইসলাম। জেনারেল সি এন্ড এফ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ আবদুর রহমান খোকন। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ করদাতা ও শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি শেখ নবী। এপেক্সিয়ান মোঃ মুসা আলম খান চৌধুরী এবং প্রকৌশলী সীমান্ত বড়ুয়া প্রমুখ,আলহাজ্ব মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সালমান, গাউছিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোঃ হাছান তারেক চৌধুরী, সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের চেয়ারম্যান লায়ন মোঃ আফজাল খান, এস আর সলিউশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিকদার এবং আশার আলো মানবিক ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা সকলকে
উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানান। সংগঠনের বর্তমান সভাপতি অপর্ণা চৌধুরী সদরঘাট দক্ষিণ নালাপাড়ার বিশ্বতান সংগীত নিকেতনে সকল বিভাগে ভর্তির আহ্বান করেন। অনুষ্ঠানে ব্যতিক্রমী আয়োজন করা হয় ফ্রি চিকিৎসা সেবা স্বাস্থ্যকর্মী রাজিব মল্লিকের উদ্যোগে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা অরুন সেনগুপ্ত, শংকর বড়ুয়া, তিতাস, রুনা, সোনিয়া, আনিকা, আলেয়া, রাজশ্রী, অরনি,কৌশিক, রুমি, নিলুফা, মুন্নি,পূজা, মোঃ নুর, সায়মস, সাকিবসহ আন্তর্জাতিক বিশ্বতানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিচারকমন্ডলী, প্রতিযোগী এবং বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।
Leave a Reply