1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০১ পঠিত

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে আজ ২৮ জুন রোববার দুপুরে চসিক কার্যালয় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের নবগঠিত (২০২৬-২০২৮) কমিটির অনুমোদন কপি আনুষ্ঠানিকভাবে মাননীয় মেয়রের নিকট হস্তান্তর করা হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জাফর ইকবালের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে প্রতিনিধি দল সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সামাজিক ও মানবাধিকারমূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ মেয়রের নিকট তুলে ধরেন। নেতৃবৃন্দ চসিক মেয়রের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের বিবরণ শুনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কাজে তরুণ ও পেশাজীবীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সংগঠনের সকল ইতিবাচক ও কল্যাণমুখী কার্যক্রমের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ও অভিব্যক্তি ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট