
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীর সাবেক ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম প্রকাশ ননি সওদাগর (৮০) মারা গেছেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে পশ্চিম গোমদণ্ডীর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
নজরুল ইসলাম উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার বর্তমান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জমাদার বাড়ির মৃত আবদুর রউফ মিয়ার ছেলে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পরে পৌরসভা গঠনের পর অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply