1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী

লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান

  • সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: লোহাগাড়া সদর ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত রোগী মিনা আক্তারকে চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে লোহাগাড়া সমিতি-চট্টগ্রাম। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সমিতির পক্ষ থেকে মিনা আক্তারের চিকিৎসা ব্যয়ের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সার্বিক নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সহ-সভাপতি মো. ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন চৌধুরী সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহি উদ্দীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম সিকদার এবং অফিস সচিব নাজিম উদ্দীন।

সমিতির নেতৃবৃন্দ বলেন, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। মানবিকতার এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট