1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম

২৫ সেপ্টেম্বর ২০২৫ ইং কেন্দ্রীয় কমিটি কর্তৃক ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মানিত আহ্বায়ক মুহাম্মদ জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আলী আরশাদ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিজান।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ও যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক এমডি. এসকান্দার আলী হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব এম এ আজীজ হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম মাহবুবুর রহমান লিংকন,
দপ্তর সম্পাদক জনাব মোঃ মামুন খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ খান, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আবদুল করিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ বশির উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবু হানিফ নিদান।
সভায় ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের মতামত এবং অঞ্চল কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণির সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্মিলিত মতামতের ভিত্তিতে দ্রুততম সময়ে একটি দক্ষ, সুসংগঠিত ও কার্যকর ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট