
নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বর জগতে একদিন আমাদের যেতে হবে এটাই ধ্রুব সত্যিই। কিছু মৃত্যু মানুষকে ভাবিয়ে তোলে আর মন বলে এখন তো যাওয়ার কথা ছিলো না, আসলে মহান রব যখন যাঁকে পছন্দ করে মৃত্যুর জন্য ঠিক তখনি নির্ধারিত সময়ে আল্লাহর ডাকে সারা দিতে হবে। আমাদের হেলাল আংকেলকে নিয়ে লিখবো এমন সাহস আমার নেই দীর্ঘ ২১ টি বছর পারিবারিকভাবে আমার সাথে পরিচয় তাহার কনিষ্ঠ পুত্র পূর্বাশার আলো’র সাবেক সভাপতি তরুণ লেখক আমার প্রিয় অনুজ প্রতিম মরহুম তাসদিক উদ্দীন চৌধুরী সুবাদে। একজন পরিচ্ছন্ন মনের মানুষ তিনি, ধর্মভীরু একজন খাঁটি আশেকে রাসুল তিনি। ২০০৩ সালে ২৩ অক্টোবর পূর্বাশার আলো প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটির সমস্ত কর্মকাণ্ড হেলাল উদ্দীন চৌধুরীর বাসা থেকে আমরা পরিচালনা করতাম। আমার মরহুম ভাই তাসদিক, তার আম্মা শ্রদ্ধেয় তাহেরা চৌধুরী একজন অসাধারণ ভালো মনের মানুষ আমাদেরকে অনুপ্রেরণা, সাহস দিতেন। আমরা হেলাল আংকেলকে বিষম ভয় পেতাম তিনি খুবই কম কথা বলতেন। প্রয়োজনের বাহিরে কিছুই বলতেন না, আমরা সবাই আংকেলকে ভয় পেতাম। বুঝতে দিতেন না তিনি আমাদের কততই ভালোবাসতেন। আমরা সংগঠনের কোন অনুষ্ঠান করলে তিনি অতিথি এবং বিভিন্ন বিষয় নিয়ে খবর রাখতেন। তাহার একটি ফোনেই আমাদের অনেক কঠিন. জটিল সমস্যা সমাধান করে ফেলতেন। কত শত স্মৃতি আংকেল এর সাথে। আমি একজন ছবি তোলার পাগল মানুষ কিন্ত সাহস করে আংকেল এর সাথে ছবি তোলার আগ্রহ থাকলেও পারতাম না ছবি তোলতে। আমার কাছে কেনো জানি মনে হত আংকেল কঠিন হৃদয়ের মানুষ। আমার এই ধারণাটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমার প্রিয় ভাই তাসদিকের মৃত্যুর পর, অঝোরে কেঁদেছিল একবার ছোট বাচ্চার মতো হয়ে গেছিলো, তাসদিকের কোন বন্ধু আসলেই জড়িয়ে ধরে কাঁদতো।কত বিশাল একটা ধাক্কা তিনি পেয়েছে কনিষ্ঠ পুত্র তাসদিককে হারিয়ে। চট্টগ্রামের সাংবাদিক পাড়ার সর্বস্তরের কাছে নীতিতে অটল তাঁকে এই মানুষটি প্রিয় হেলাল ভাই হিসাবে পরিচিত। দৈনিক আজাদীর সাবেক চীফ রির্পোটার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি আজাদীর হেলাল সাহেব হিসাবে বেশি পরিচিত ছিলেন ,চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন.সমকাল ও যায়যায়দিন পত্রিকার ব্যুারো প্রধান এর দায়িত্ব পালন করেছেন নিষ্টা ও সততার সহিত। একজন অসাধারণ ভালো মনের মানুষ হিসেবে সকলের কাছে তিনি প্রিয় হেলাল ভাই হিসাবে পরিচিত ছিলেন। তিনি গত ২৯ অক্টোবর কক্সবাজার যায়যায়দিন পত্রিকার অনুষ্ঠানে যান বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হলে কক্সবাজার মেডিকেল এ নিয়ে যান সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। একজন সাদা মনের মানুষ ছিলেন তিনি। আল্লাহ আংকেল’র জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
আতিকুর রহমান আতিক
প্রতিষ্ঠাতা পূর্বাশার আলো।

Leave a Reply