1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর আনোয়ার এজেন্সির আয়োজনে ‘GROW TOGETHER, ACHIEVE TOGETHER’ শীর্ষক বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় পটিয়ার নাহার পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত অগ্রগতি, ব্যবসায়িক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এজেন্সির ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মহিউদ্দিন মহিন রাজ। বিশেষ অতিথি ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বিশেষ অতিথি দৈনিক চট্টগ্রামের খবর পটিয়া প্রতিনিধি  সাংবাদিক আলমগীর আলম।

সম্মেলনে ব্যবসায়িক উন্নয়ন, সম্মিলিত প্রচেষ্টা এবং ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আয়োজকরা সম্মেলনে অংশগ্রহণকারী ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে সফলতা অর্জনকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট