1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৪ পঠিত

মোঃ আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

শাহ আমানত সেতুর টোল নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন সিডিএ চেয়ারম্যান, বহুতল ভবন নির্মাণেও নেই বাধা।

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবাসিক এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন সিডিএ চেয়ারম্যান। তিনি বলেন, শাহ আমানত সেতু পারাপারে আবাসিক এলাকার বাসিন্দাদের বারবার টোল দিতে হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সিভিল এভিয়েশনের ছাড়পত্রের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, বিধিবিধান অনুসরণ করে বহুতল ভবন নির্মাণে বাধা নেই। এ জন্য প্লট মালিকদের সিডিএর নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের নকশা জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটির সার্বিক উন্নয়ন এবং দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণে সিডিএ সর্বোচ্চ সহযোগিতা করবে। আবাসিক এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন এবং নালা-নর্দমা সংস্কারসহ প্লট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কর্ণফুলী প্লট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা। অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া।

অনুষ্ঠানে রীড হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে মসজিদ নির্মাণকাজে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা ও উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া অনুদানের চেক হস্তান্তর করেন।

বক্তব্য দেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সহসভাপতি গোলাম ওয়ারেস ও আব্দুল আলীম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ সেলিম উদ্দিন, মসজিদ কমিটির সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ওসমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. সাইফুজ্জামান চৌধুরী রাফি এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গিয়াস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএ প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ইলিয়াস, মসজিদের মূল নকশাপ্রণেতা স্থপতি প্রকৌশলী মিজানুর রহমান, সিকিউর ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মোরশেদুল হাসান, অ্যাডভোকেট মো. ফয়েজ উল্লাহ ও অ্যাডভোকেট আশীষ কিরন দাশসহ আবাসিক এলাকার প্লট মালিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মো. আফজান। অনুষ্ঠানে আবাসিক এলাকার প্রথম প্লট মালিক ডা. আব্দুর রহিম ও তাঁর সহধর্মিণী দিলরুবা বেগমকে অভিনন্দন জানানো হয়।

এ ছাড়া নুর কামাল, মধুসূদন দেবনাথ, এজাবত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল আলম, মোহাম্মদ মাঈনুল ইসলাম, সেলিম চৌধুরী, এ. কে. শিকদার, আবদুল মালেক, মো. আবুল কাশেম চৌধুরী, আবুল কাশেম, মোহাম্মদ আবদুস ছবুর, মুহাম্মদ উল্লাহ, মো. জামাল উদ্দিন, নাজিম উদ্দিন, মাসুদ হোসেন, সাজেদা বেগম, মোহাম্মদ শা-ই আলম, মোহাম্মদ কায়েস উল্লাহ, মো. রফিকুল আলম, মো. আফজীন, মো. রেহানা আক্তার, ডা. রফিক আহমদ, মো. মোহিনুল হক চৌধুরী, ছিদ্দিক রহমান, মো. হেলাল উদ্দিন, মো. তানভীর, মো. ফজলুল কবির, মোহাম্মদ আলমগীর, মফিজ উদ্দিন আহমদ তালুকদার ও মোহাম্মদ ইব্রাহিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. মোজাম্মেল হক।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কর্ণফুলী আবাসিক এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা হলো। একই সঙ্গে এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সিডিএ কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় প্লট মালিকেরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট