1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন

  • সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলায় চিকিৎসাসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের অধিকারসংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পটিয়া উপজেলার সাধারণ মানুষ যাতে সহজে সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং রোগীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারির মাধ্যমে পটিয়ার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিয়ে আস্থা বাড়বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট