1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি।

বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার

  • সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩২ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিও রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মন্নান সওদাগরের বাড়ির মৃত আবদুল মন্নানের ছেলে মো. মঈন উদ্দিন (৪৩)। তিনি পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

অন্য দুজন হলেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শ্রীপুর গ্রামের কুতুব মেম্বারের বাড়ির মৃত কাদের বক্সের ছেলে এয়াকুব (৪১) এবং পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর এলাকার বহর তালুকদার বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে মারুফ ইসলাম (২০)। তিনি ছাত্রলীগের সদস্য।

ওসি মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট