1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু

সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

  • সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের এবং সাংবাদিককে পেশাগতভাবে হেনস্তা করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)।

বুধবার (১১ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় এই অবস্থান নেওয়া হয়। সভায় বলা হয়, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও উদীয়মান সাংবাদিক মো. শাকিল হাসানের বিরুদ্ধে ধোবাউড়া থানায় দায়েরকৃত জিডি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক।

সভায় উল্লেখ করা হয়, সাংবাদিক শাকিল হাসান অতীতে সরাইল উপজেলায় ওই কর্মকর্তার (তৎকালীন এসি ল্যান্ড ও ইউএনও দায়িত্বে থাকা অবস্থায়) বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির বিষয় তুলে ধরে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিহিংসায় ক্ষমতার অপব্যবহার করে একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা জিডি করে বাকস্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে টিপিএসবি।

সংগঠন স্পষ্ট করে বলেছে, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

টিপিএসবির সুনির্দিষ্ট দাবি:

১. সাংবাদিক মো. শাকিল হাসানের বিরুদ্ধে ধোবাউড়া থানায় দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক জিডি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

২. ইউএনও মো. মোশারফ হোসেনের অতীত (সরাইল) ও বর্তমান কর্মস্থলে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোর নিরপেক্ষ বিচার বিভাগীয় বা উচ্চপর্যায়ের তদন্ত নিশ্চিত করতে হবে।

৩. তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকদের দমনে এমন ক্ষমতার অপব্যবহার করার সাহস না পান।

অন্যথায় সাংবাদিক সমাজ ও তৃণমূল প্রেস সোসাইটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সতর্ক করেছে সংগঠন।

সভায় স্বাক্ষরিত বিবৃতিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এবং মহাসচিব মীর দিনার হোসেন এই দাবিগুলো পেশ করেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে টিপিএসবি বলেছে, প্রতিহিংসামূলক জিডির কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হোক এবং সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট