1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া

  • সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২২ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিষু কুমার বড়ুয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর অবসর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেউ হাতে ফুল নিয়ে, কেউ সম্মাননা স্মারক দিয়ে তাঁকে বিদায় জানান। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বই উঁচিয়ে তাঁকে গার্ড অব অনার দেয়।

বিষু কুমার বড়ুয়া বিদ্যালয়টিতে ৩৯ বছর ৪ মাস ১৫ দিন শিক্ষকতা করেছেন। কর্মজীবনে তিনি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শওকত আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে বিষু কুমার বড়ুয়া নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ের অনুভূতি জানিয়ে বিষু কুমার বড়ুয়া বলেন, দীর্ঘ ৩৯ বছর ৪ মাস ১৫ দিনের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলাম। জীবনের বাকি সময় লেখালেখি ও ভ্রমণে আত্মনিয়োগ করতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট