1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন

পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ

  • সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ি এলাকায় বাগানে যাওয়ার পথে ২৫ জন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন। অপহৃতদের সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

অপহরণের অভিযোগের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)-এর নাম জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যায়। এ সময় দুইজন কৃষক কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসেন।

অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে টাকা দেওয়ার পরও ওই কৃষক এখনো ফিরে আসেননি বলে দাবি পরিবারের। ওই পরিবারের সদস্য আরও বলেন, বিষয়টি পুলিশ বা গণমাধ্যমকে জানানো হলে অপহৃতদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, এর দুইমাস আগেও হাইদগাও পাহাড়ি এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে তাঁরা ফিরে আসেন এবং পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলেও অভিযোগ তাঁদের।

এদিকে কৃষকদের অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অপহৃত কৃষকদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

তবে এ ঘটনায় জানাতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানায় ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট