1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক কারা ফটকে প্রতিবন্ধী সন্তানের শেষ বিদায়, বন্দি মায়ের মানবিক অধিকার নিয়ে আলোকবর্তিকার উদ্বেগ শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরি উৎসব ২০২৬’ উদযাপিত ২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২২ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

শুধু ভবন নির্মাণ কিংবা রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে একটি এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানুষের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের উন্নয়ন। একই সঙ্গে নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালীতে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা গড়ার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “কোনো একটা ডিপার্টমেন্টের পক্ষে বা কোনো একটা সংগঠনের পক্ষে এই ব্যাপক জনগোষ্ঠীর যে চাহিদা বা এই ব্যাপক জনগোষ্ঠীর যে উন্নয়ন, সেটি সম্ভব নয়। আমরা যদি সত্যিকারের উন্নয়ন চাই, তাহলে শুধুমাত্র বিল্ডিং করলেই হবে না, শুধুমাত্র রাস্তাঘাট করলেই হবে না—আমাদের মানবিক মূল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে, আমাদের দায়িত্ববোধের উন্নয়ন ঘটাতে হবে।”

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রশাসনের পরিচালিত কার্যক্রমের মাধ্যমে এককভাবে ডেঙ্গু পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, যেসব বাড়ির আঙিনা ও ছাদ এখনো পরিষ্কার করা হয়নি, সেগুলোসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিককে নিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা সদরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং জমাদার হাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট