1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেঞ্চুরিয়ান লিও ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক বাবলু চৌধুরীর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের ইফতার মাহফিল। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদেরকে প্রাণনাশের হুমকি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন

জাতীয় পার্টির মহাসচিব জননেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তেকালে জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরের শোক প্রকাশ

  • সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৫৭৪ পঠিত

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সফল মন্ত্রী ও সাংসদ জননেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যু তে জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অধ্যাপক এ, কে,এম নূরুল বশর ভূঁইয়া ( সুজন) গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, জাতীয় পার্টির এই মহান নেতার মৃত্যু তে জাতীয় পার্টি একজন নিবেদিত নেতা কে হারালো আর চট্টগ্রামবাসী হারালো একজন দেশপ্রেমিক ও মানবহিতৈষী অভিভাবককে, তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তিনি রাউজানের কদলপুর গ্রামে ১৯৫৪ সালের ৩১ শে ডিসেম্বর জন্মগ্রহন করেন এবং তাঁর পিতা ডাঃ আবুল কাশেম একজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ হিতৈশী ব্যাক্তি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জি,এস এবং বাংলাদেশ সরকারের জ্বালানি মন্ত্রী ছিলেন এবং সর্বোপরি একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।
আরও শোক প্রকাশ করেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নেতা ও সাবেক চট্টগ্রাম মহানগর সভাপতি এস,এম সাইফুল্লাহ সাইফু, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব কে এম আবছার উদ্দিন রণি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়সার হামিদ মুন্না, মোহাম্মদ সেলিম, ছালে আহমেদ ভূঁইয়া, মহানগর নেতা শাহ আলম টিপু, ,এম,এন ইসলাম, নূর মোহাম্মদ তালুকদার, এম,এ শুক্কুর,কামাল উদ্দিন মাসুদ, মোহাম্মদ জাহিদ হোসেন, মনসুর আহমেদ, অধ্যাপক বেলাল হোসেন, কবি প্রদীপ প্রজ্বৌল, মোহাম্মদ বেলাল উদ্দিন, ইন্জিনিয়ার আরিফ, আরিফ মঈন উদ্দিন, জেড,এইচ রন্জু মোহাম্মদ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি গতকাল শনিবার ২,অক্টোবর ২০২১ ইংরেজিতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন এবং রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট