1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস

কবিতাঃ শারদীয় দূর্গোৎসব- রুদ্র সেন।

  • সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৮৭৯ পঠিত

শারদীয় দূর্গোৎসব
-রুদ্র সেন

আকাশ জুড়ে সাত সকালে
সোনা রোদের ডাক,
আসছে পূজো বাতাসে তাই
বাজে খুশির ঢাক।

আসছে আবার দূর্গা ঠাকুর
একটি বছর পর
ছেলে মেয়ে সঙ্গে করে
ফিরেছ বাপের ঘর।

কাশের বনে দমকা হাওয়ায়
উড়ছে খুশির ঢেউ
পূজোর দিনে পড়তে বসো
বলবে না আর কেউ!

মহালয়ায় পূজোর শুরু
সাজানো প্যান্ডেলে
দশমীতে সাঙ্গ পূজো
ঢ্যাম কুড়কুড় বোলে।

পূজোর বাজার চলছে তেড়ে
পূজোর নতুন ড্রেসে।
নতুন জামা, নতুন জুতোয়
মনের খুশির রেশ!

তবুও যাঁরা পায়না কিছুই
পূজোর খুশির ভাগ
হাত বাড়িয়ে সঙ্গী করো
মোছাও মনের দাগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট