1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

শৃংখলা ভঙ্গের দায়ে সীতাকুন্ডে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রাজু চৌধুরী বহিস্কার

  • সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১১৬৬ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুকে।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বার বার নির্বাচিত চেয়ারম্যন শওকত আলী জাহাঙ্গীর।

গত রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া’র সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভাপতি বাঁকের ভুঁইয়া বলেন, চেয়ারম্যান পদে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের জন্য আওয়ামী লীগ নেতা শওকত আলী জাহাঙ্গীরকে দল থেকে মনোয়ন দেওয়া হয়েছে এবং তিনি নৌকা প্রতীক পেয়েছেন।

দল থেকে মনোনয়ন চেয়ে না পেলেও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু স্বতন্ত্র প্রাথী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা আওয়ামী লীগের আদেশে দলীয় গঠন তন্ত্র ৪৭(ক) ধারা মতে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে দল থেকে বহিষ্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান সাক্ষরিত একটি চিঠি আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারাবরে পাঠানো হয়েছে। বহিষ্কার প্রার্থীর পক্ষে দলের কেউ কাজ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট