1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত।

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ ।

  • সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫২৩ পঠিত

“শুধু মাত্র পদ নিয়ে বসে থাকলে হবে না, সমাজের জন্য নিজ দায়িত্বে কাজ করলে সমাজ আপনাকে মনে রাখবে”- জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর, সিএমপি।

 

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় ”উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম মেট্রোপলিটনে এশিয়ান এস.আর হোটেলে আয়োজন করা হয়। জুন ১৪, ২০২২ এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে সিএমপির বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৬ জন নেত্রীবৃন্দ অংশগ্রহণ করে।

 

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর, জনাব আরাফাতুল ইসলাম। তিনি বলেন, ”আমরা যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি নিজের কাজটা সঠিকভাবে করি তাহলে আমাদের কমিউনিটির সবাই ভাল থাকবে, শুধু মাত্র পদ নিয়ে বসে থাকলে হবে না, কাজ করে সমাজের জন্য কিছু করলে সমাজ আপনাকে মনে রাখবে। সামাজিক দায়িত্ববোধ এবং নিজের অবস্থান থেকে সমাজের আইডল হতে হবে তাহলে ভবিষ্যত প্রজন্ম আপনাকে অনুসরন করবে এবং একটি ইতিবাচক সমাজ গড়তে সহায়ক হবে”।

 

দিনব্যাপী প্রশিক্ষণে কমিউনিটি পুলিশিং কি, এর ধারণা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, গুরুত্ব এবং কাজ এছাড়াও বিরোধ নিষ্পত্তি, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং উগ্রবাদ প্রতিহত করনে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের সিনিয়ার প্রোগ্রাম অফিসার মো: জয়নাল আবেদীন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সামিয়া জামিল প্রোগ্রাম অফিসার মো: নাসির উদ্দিন, প্রজেক্ট অফিসার মো: মোশাররফ হোসেন এবং ট্রেনিং ও বাস্তবায়ন অফিসার শবনম মোস্তারী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট